
প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৬, ৪:৪৮ পিএম
আর এন আর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে একাডেমির গ্রীষ্মকালীন প্রশিক্ষণ অনুষ্ঠিত

কাজী আসাদুজ্জামান : গত শুক্রবার আর এন আর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে একাডেমির পক্ষ থেকে বিভিন্ন ক্যাটাগরিতে গ্রীষ্মকালীন প্রশিক্ষণ - ২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ক্রিয়া ব্যক্তিত্ব ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের জয়েন্ট সেক্রেটারি টুলু উস শামস, সাবেক খেলোয়ার ও প্রশিক্ষক।
সকাল ৯.০০ থেকে বিকেল ৪.০০ পর্যন্ত প্রশিক্ষণে ৪০ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সকলের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড মাহমুদ হোসেন (সভাপতি - বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নারায়ণগঞ্জ জেলা শাখা) , বিশেষ অতিথি ছিলেন কাওসার চৌধুরী, অধ্যক্ষ - হেরিটেজ স্কুল, নারায়ণগঞ্জ।
আয়োজনে নূর মোহাম্মদ প্রতিষ্ঠাতা ও প্রধান কোচ আর এন আর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে একাডেমী।
Copyright © 2026 দৈনিক গণবার্তা - গণমানুষের আওয়াজ. All rights reserved.