
প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৩, ১১:০০ পূর্বাহ্ণ
আমরা দেখাবো দলীয়ও সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হয়

অপু হাসান, ভোলা প্রতিনিধি:
বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী বলেছেন, আমরা সকলকে দেখাবো দলীয় সরকারের অধীনেও সুষ্ঠু নির্বাচন হতে পারে। এ জন্য যারা ভোট নিবেন তারা নিজের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। কোনো অবস্থাতেই বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না। সুষ্ঠু ভোট গ্রহণে কোনো বাধা সৃষ্টি হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ভোলা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে এ সময় বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্যাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহিদ হোসেন, লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরান-মাহমুদ-ডালিম, ওসি এসএম মাহবুব উল আলমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Copyright © 2026 hacked by trenggalek6etar. All rights reserved.